Sunday, February 9, 2014

ফ্রিজে রাখা মুরগীকে ‘অস্ত্র’ বলে ঘোষণা ?

লিখেছেন Unknown বার Sunday, February 9, 2014  | মন্তব্য নেই

অস্ত্র, মুরগীর মাংশ,

অন্যান্য ডেস্ক : অত্যাধুনিক যুগে অস্ত্রের অভাব নেই। নানা অস্ত্রের ঝনঝনানিতে বাড়ছে সন্ত্রাসী কার্যক্রম। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রীতিমতো মহাব্যস্ত এবং এসব অস্ত্রের সন্ধানে তাদের ঘাম ঝরাতে হচ্ছে। কিন্তু তারপরেও ফ্রিজে রাখা মুরগীকে অস্ত্র হিসেবে ঘোষণা করা হলো!ঘটনাটি ফ্রান্সের। দেশটির একটি আদালত ফ্রিজে রাখা মুরগীকে অস্ত্র হিসেবে ঘোষণা করেছে। দেশটির পূর্বাঞ্চলে এক ব্যক্তি তার সাবেক বান্ধবীকে মুরগী দিয়ে আঘাত করেছে। এতে তার বান্ধবী আহত হয়। এরপর সেটি আদালত পর্যন্ত গড়ায়। পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির সঙ্গে তার বান্ধবীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুরুষটি ফ্রিজ থেকে মুরগী বের করে এবং সেটা দিয়ে বান্ধবীকে আঘাত করে। মুরগীটি ডিপ ফ্রিজে থাকায় সেটি শক্ত ‘অস্ত্র’ হিসেবে কাজ করেছে। তাই অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে ধরা হবে। পুরুষটিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। - ইউপিআই

লেখক সম্মন্ধে

খবরটি পড়ার জন্য ধন্যবাদ, আরও নতুন খবর পড়তে আমাদের সাথেই থাকুন..

0 comments:

Blogger template. Proudly Powered by Blogger.
back to top