বিবিসি জানায়, ২০১৪ সাল হচ্ছে সাও পাইলো শহরের ৪৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু এ বছর বিশ্বকাপ ফুটবলের কারণে প্রতিষ্ঠাবর্ষিকী পরিকল্পনাকে কাটছাঁট করা হয়। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন অন্তত আড়াই হাজার বিক্ষোভকারী। তারা পতাকা ও ব্যানার নিয়ে ‘সেখানে কোন খেলা হবে না’ স্লোগান দেন। সামাজকি যোগাযোগের সাইটে শোভা পাচ্ছে ‘ফিরে যাও ফিফা’ পোস্ট। বিশ্বকাপের বিরুদ্ধে দেশটির রাজধানী রিডিওজেনিরিওতে স্বল্প পরিসরে বিক্ষোভ হয়েছে।
রোববারের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দিলে সংঘর্ষে রূপ নেয়। কিছু বিক্ষোভকারী পুলিশের ফাঁকা গাড়িতে হামলা চালায়। এই সময় তারা ছোট একটি গাড়িও ভাঙচুর করে। তারা টায়ারে আগুন জ্বালায় এবং ব্যাংক ও অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে আগুন লাগায়। এদিকে পুলিশি হামলার কথা অস্বীকার করেছেন সাও পাউলো গর্ভনর জিলালডো আকিম। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরের নাটাল স্টেডিয়ামের কাছে বিক্ষোভ থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
গত বছর লাখ লাখ ব্রাজিলবাসী এক ডজনেরও বেশি শহরে দেশে খারাপ জনসেবা, দুর্নীতি ও বিশ্বকাপ আয়োজনের উচ্চ ব্যয়ের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন।
0 comments: