স্পোর্টস ডেস্ক : শুরুটা ভালই ছিল সেভিয়ার। ম্যাচ শুরুর ১৫ মিনিটের মাথায় আলবার্তো মরিনো প্রথম গোল করে এগিয়ে দেয় সেভিয়াকে। কিন্তু ৩৪ মিনিটে খেলায় সমতা ফেরান বার্সেলোনার অ্যালেক্সিস স্যানচেজ।
প্রথমার্ধের খেলার একেবারে শেষ পর্যায়ে ৪৪ মিনিটে ২-১ গোলে এগিয়ে নেন মেসি। এভাবেই প্রথমার্ধেও খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১১ মিনিটে আবারও গোল করেন মেসি। খেলার শেষ মুহূর্তে ৮৮ মিনিটে ম্যাচের চতুর্থ গোল করেন ফেব্রিগাস। দ্বিতীয়ার্ধে একাধিকবার গোল করার সুযোগ পেলেও ব্যর্থ হয় সেভিয়া। শেষ পর্যন্ত বার্সা-৪ ও সেভিয়া-১ গোলে শেষ হয় লা লিগার এই ম্যাচ।

0 comments: